Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীত নেই। সেভাবে উত্তুরে ঠান্ডা হাওয়াও নেই। ইতিমধ্য লুকিয়ে কোকিল ডাকা শুরু করেছে। বলাই যাও একটা মনোরম পরিবেশ। এর মধ্যে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। শহর কলকাতায় আগামী কয়েক দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যেই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে একাধিক জেলায় হালকা আবার কোথাও কোথাও মাঝারি কুয়াশার সম্ভাবনা শনিবার পর্যন্ত।

অন্যদিকে উত্তরবঙ্গের আপাতত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে কিছুটা বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি, আর নীচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস।উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা। আজ কালিম্পঙের একটি বা দুটি অংশে বৃষ্টির এবং দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।