বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোটের আগে আবার একটা ধৰ্মীয় প্রতিযোগিতা। দুর্গাঅঙ্গন ও মহাকাল মন্দিরের পরে এবার বাবরি মসজিদ। আজ, বুধবারই বেলডাঙায় শুরু হবে বাবরি মসজিদের নির্মাণ কাজ। তার আগে ১২০০ কণ্ঠে কোরান পাঠের আয়োজন করা হয়েছে। সকাল সকাল সেখানে পৌঁছে গিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেখান থেকেই মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। ১৪ ফেব্রুয়ারি ১ লক্ষ লোক নিয়ে বহরপুরে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। ভোটের আগে এই কাজ নিশ্চই অনেকটা বুস্টার দেবে তাতে সন্দেহ নেই।
এদিকে লক্ষনৌ থেকে এক হিন্দু সংগঠন গতকালই এক বার্তা দিয়েছে , যাতে বলা হয়েছে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না। এমন কি যোগী আদিত্যনাথ এই বাবরি মসজিদ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। যোগী আদিত্যনাথকে তীব্র চ্যালেঞ্জ জানিয়েছে হুমায়ুন কবীর। সব মিলিয়ে বেশ জমে উঠেছে এই মন্দির মসজিদ খেলা।