Spread the love

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হরিপুরা, রামানন্দপুর ও গোকুলপুর সহ একাধিক গ্রামে ভোররাত থেকে চরম আতঙ্কের সৃষ্টি হয় হাতির তাণ্ডবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫–২০টি হাতির একটি দল রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়ে এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। গভীর রাতে আচমকাই হাতির দল চাষের জমিতে নেমে পড়ে।

মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ ধানের ক্ষেত ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়। ক্ষতির পরিমাণ এখনও সম্পূর্ণ নির্ধারণ করা না গেলেও বহু কৃষক বড়সড় আর্থিক লোকসানের মুখে পড়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে।

বনদপ্তরকে খবর দেওয়া হলেও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ ও হাতির উপদ্রব রোধে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন তাঁরা।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দলকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালান। তবে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় হাতির দলটি। রাতভর আতঙ্কে কাটে গ্রামবাসীদের সময়।