বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: আবারও হাতির আক্রমণে মৃত্যু হল চন্দ্রকোনায়। শনিবার সকাল ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের অন্তর্গত ধামুকুড়ার জঙ্গল থেকে একটি বুনো হাতে বেরিয়ে স্থানীয় একজনকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েই ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সৌরভ পালই, বয়স আনুমানিক ৩৫। ওই ব্যক্তি সকালবেলায় বাড়ির সামনে জমি দেখতে গিয়েছিলেন, ঠিক সেই সময় হাঁতিটি জঙ্গল থেকে বেরিয়ে এসে আক্রমণ করে। সুড়ে ধরে তাকে আছাড় দেয় এবং পায়ে করে চেপে দিয়ে চলে যায়। স্থানীয়রা তারপরে গিয়ে দেখে তার মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয়েছে পুলিশে। এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। বারবার হাতে যখন তখন আচমকায় বেরিয়ে পাড়া ঘরে ঢুকে পড়ছে। বনদপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করছে না হলেও স্থানীয় সত্যে জানা গিয়েছে