Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মঙ্গলবার রাত ৯ টা নাগাদ হঠাৎ কেঁপে ওঠে কলকাতায় ও পার্শ্ববর্তী জেলার বড় অংশ। প্রাথমিকভাবে ভয় পেয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। ঘরের ফ্যান দুলতে থাকে। বেশ জোড়াল ভূমিকম্প অনুভূত হল কলকাতা শহরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই। প্রাণহানির খবরও মেলেনি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে, এই কম্পনের উৎস মায়ানমারে। কলকাতা থেকে উৎসস্থলের দূরত্ব বেশি হলেও কলকাতায় বেশ জোড়াল কম্পন অনুভূত হয়েছে। বেশে পরপর কয়েকবার ভূকম্পনের জেরে কেঁপে উঠেছে কলকাতার পার্শ্ববর্তী এলাকা। যারে জেরে সিঁদুরে মেঘ দেখছেন একাংশ।

জানা গিয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল হল মায়ানমারের আকিয়াব থেকে ৭০ মাইল পূর্ব দিকে এবং উৎসের গভীরতা ১০ কিলোমিটার। মাত্র তিন দিনের মধ্যেই এই নিয়ে তৃতীয়বার মায়ানমারে তীব্র ভূমিকম্প অনুভূত হল । রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬। গত সোমবারই ৪.৬ মাত্রার কম্পন অনুভূত হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে। কলকাতা ভূমিকম্পপ্রবণ না হলেও আশপাশের কম্পনে মাঝেমধ্যেই কেঁপে ওঠে কলকাতা-সহ এরাজ্যের জেলাগুলি। আজকের কম্পনে এখনও পর্যন্ত মায়ানমারের এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মানুষকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে।