Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এতো মুক্তহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে কখনো দেখা যায় নি। ২০২৬ পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট ওন একাউন্ট। আর তাতেই মমতা মুক্ত হাতে দান করলেন। শুরু করলেন নতুন এক স্কিম – ‘যুব সাথী’।খানে –
* *বাংলার যুব সাথী নতুন স্কিম*
* বাংলার যুব সাথী নাম নয়া *কর্মসূচি শুরু করা হচ্ছে
কর্মসংস্থান এর জন্য এই কর্মসূচি। ১৫ই অগাস্ট থেকে শুরু।
* ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি তারা প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন।

*আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য*

* ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা (ASHA) কর্মীদের মাসিক সম্মানী আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে।

* একই প্রকৃতির অন্যান্য কর্মীদের ন্যায়, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা লাভ করবেন।

* এর পাশাপাশি, কোনো আশা কর্মীর কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও করা হবে।

*শিক্ষকদের জন্য উদার হস্ত মুখ্যমন্ত্রী*

* প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক/সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, বিশেষ শিক্ষাবিদ এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক সম্মানী ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে।
* এছাড়াও, উল্লিখিত কর্মীদের মধ্যে কেউ ৬০ বছর বয়স পূরণের পূর্বে মৃত্যুবরণ করলে, তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।
* এই উদ্দেশ্যে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হচ্ছে।

সবটা মিলিয়ে গৌরী সেনকেও হার মানাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী।