বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নদিয়া: বিধানসভা ভোটের আগে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১ জন।গোপন সূত্রে খবর পেয়ে, চাপড়া থানার বানিয়াখরি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়া এলাকা থেকে বাইক চালিয়ে আসছিল তপন বালা নামে এক ব্যক্তি। নির্দিষ্ট এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে নজরদারি বাড়ানো হয়। সেই সময় ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।ধৃতের নাম তপন বালা ওরফে মাধব। তার বাড়ি নাকাশিপড়া থানার জলসুখা পাড়া এলাকায়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোটের আগে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্রটি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল।ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের উৎস ও এর পেছনে কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।