Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সত্যি যদি এমনটা হয়, তাহলে আদর্শনির্ভর রাজনীতি থেকে মানুষের বিশ্বাস চলে যাবে। বাংলার রাজনীতিতে দলবদল অনেকটাই মানুষের জামা বদলের মতো। কিন্তু সিপিএমে সেই সংখ্যাটা কম। কারণ তারা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। কিন্তু প্রতীক উর? তাই তো রবিবার দলকে চিঠি লিখে বসলেন তিনি। স্পষ্ট হরফে তাতে উল্লেখ করলেন, “আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না।” প্রতীক-উর রহমানের সিপিএম ছাড়ার ঘটনা ঘিরে নানা মহলে জল্পনার শেষ নেই। আর এই আবহেই আরও একটা জল্পনা। তাও আবার প্রতীক-উর-তৃণমূল রসায়ন ঘিরে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তৃণমূলে যোগ দিতে পারেন প্রতীক-উর রহমান। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও তৈরি হয়েছে জল্পনা।

শেষ পর্যন্ত যদি তাই হয়, তাহলে বুঝতে হবে কোনো আদর্শ নয়, অন্য কোনো কারণে তিনি অন্য দলে। ঘাসফুল শিবিরের একটা অংশের ইঙ্গিত, তৃণমূলে নাম লেখালে মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন তিনি। কিন্তু সবটাই এখন জল্পনা। অবশ্য সোমবার প্রতীক উর স্পষ্ট সেই জল্পনা উড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন, “ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও বিরোধ নেই। আমার যা বলার আমি পার্টিকে বলেছি। সর্বোচ্চ নেতৃত্বের তরফে এখনও আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এটা তো দলের আভ্যন্তরীণ বিষয় এটা আমি সবার সামনে বলব না। সময় এলে মিডিয়াকে জানাব।” এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়!!