বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ব্যান্ডেল কলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, এক্সাইড ডিপার্টমেন্টের একটি স্ক্র্যাপ গাড়ি থেকেই আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন বাজারের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় গোটা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে বাজারের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
8
এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।
এখনো পর্যন্ত দমকলের উপস্থিত হতে পারিনি